• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরুড়ায় উচ্চ ফলনশীল ব্রিধান ১০৮ জাতের মাঠ দিবস বরুড়া উপজেলা প্রেসক্লাবের টানা চারবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নিউজ অল বাংলাদেশ ২৪ এর সম্পাদক রিয়াজ উদ্দিন রানা টানা চারবার বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রিয়াজ উদ্দিন রানা বরুড়া উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

News Room / ১৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ওমর ফারুক | কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পথসভাকে কেন্দ্র করে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে ডিবি পুলিশ পাঠিয়ে মাইক খুলে নেওয়া ও নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মুদাফফরগঞ্জ বাজারে প্রস্তুত করা পথসভার মঞ্চে গিয়ে মাইক, ব্যানার ও ফেস্টুন খুলে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় একটি মাইক খুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে।
শনিবার (১৬ মে) দুপুরে মুদাফফরগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল তারেক রহমানের। এর আগে সকালে পুনরায় ডিবি পুলিশ মাইক খুলে নেওয়ার চেষ্টা করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেন। পরে পরিস্থিতির মুখে পুলিশ মাইক রেখে চলে যায় বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে রোববার (১৭ মে) দুপুরে বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে আগে থেকেই আমার এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ করেছিলাম। সেই অনুযায়ী মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করা হয়। কিন্তু পথসভার দিন সকালে কুমিল্লার এসপি ডিবি পুলিশ পাঠিয়ে সভামঞ্চের মাইক খুলে নেওয়ার নির্দেশ দেন।”
তিনি আরও বলেন, “নেতাকর্মীরা বাধা দিলে ডিবি পুলিশ জানায়, তারা এসপির নির্দেশেই এসেছে। পরে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা মাইক রেখে চলে যেতে বাধ্য হয়।”
সংসদ সদস্য আবুল কালাম অভিযোগ করে বলেন, “বিষয়টি দলের হাইকমান্ডকে জানানো হয়েছে। এসপি আনিসুজ্জামান ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করছেন। আমরা তার অপসারণ দাবি করছি।”
অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন। পরে তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো বার্তার জবাবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি সঠিক নয়।”
উল্লেখ্য, গত শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সফরকালে তিনি খাল খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফফরগন্জ ও বরুড়ার লক্ষীপুরের পথসভায় বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর