• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

News Room / ১২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ জাহাঙ্গীর আলম.
​কুমিল্লা জেলার মৎস্য খাতের আমূল পরিবর্তন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তোলার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে)ভাতেশ্বর, বরুড়া,কুমিল্লাতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।
​ মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই কর্মশালায় বরুড়া উপজেলা থেকে প্রায় ১০০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাছ চাষের লাভজনক পদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান আলোচনার বিষয়গুলো ছিল: আধুনিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি এবং পানির গুণগত মান নিয়ন্ত্রণ।
প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা।
মানসম্মত পোনা নির্বাচন এবং সুষম খাদ্যের সঠিক বণ্টন।
মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা।
​ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হিজবুল বাহার এবং
​প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ গিয়াস উদ্দিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মোঃ সোহেল রানা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহমেদ।
​তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য ছিল হাতে-কলমে শেখার সুযোগ। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।
​এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক সংস্থা ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর