• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

News Room / ১৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

রিয়াজ উদ্দিন রানা:
কুমিল্লার বরুড়ায় কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নের লক্ষে পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বিশ^ব্যাংক ও আইএফএডি সহযোগিতায় পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী অনুষ্ঠিত এ পার্টনার কংগ্রেসে শুভেচ্ছা এবং সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আলী নেওয়াজ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমির আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার, ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি কৃষক মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, কৃষক অজিত কুমার দাস প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। এছাড়া অনুষ্ঠানে প্রকল্পের উপর বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুড এগ্রিকালচার প্রেকটিস শুধু কৃষকদের জন্য নয়। এটি উৎপাদিত ফসল, সার, ক্রেতা-বিক্রেতা, পরিবহনকারী সবাইকে মানতে হবে। এছাড়া বক্তারা আরও বলেন, কৃষকদের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। নিরাপদ খাদ্যের উৎপাদন পণ্যের ন্যয্য মূল্য নিশ্চিত করতে হবে। সুস্থ্য ও কর্মঠ জাতি উপহার দিতে হলে নিজেও সমৃদ্ধ হতে হবে এবং দেশকে সমৃদ্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর