• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

Dev Farhad / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক :

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়, স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ, যা এ সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে। নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী।

গত মাসের ১৭ জানুয়ারি দুপুর ১২টায় নাভালনিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই প্রায় পাঁচ মাস পর জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রাশিয়ায় ফিরে এসেছিলেন নাভালনি।

অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন নাভালনির সমর্থকরা। আদালতের বাইরে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। তবে পুরো এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। এসময় নাভালনির তিন শতাধিক সমর্থককে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর