• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উক্তীর্ণদের সংবর্ধনা প্রদান

News Room / ৪৪ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রিয়াজ উদ্দিন রানাঃ

বরুড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) বরুড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকাল ১০টায় শুরু হয় দিনব্যাপী এ বর্ণিল আয়োজন।

আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, এডমিশন ডিরেক্টর মো: গিয়াস উদ্দিন, আইএসইউ’র বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সংবর্ধনার পর বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশন্য প্রদান এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট, টি-শার্টসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। পাশাপাশি, আইএসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-এর উপর অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা দেওয়া হয়। এদিন উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ঢ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ইনফরমেশন ক্যাম্প বসানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আই এস ইউ এর জনসংযোগ বিভাগের বিভাগীয় প্রধান রাইসুল হক চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর