• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

News Room / ৪৪ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিল্লাল হোসেন:

বরুড়া বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে বদলি জনিত বিদায়ী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, ডাঃ মোঃ আবদুল মতিন, উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ ও পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমডি মহসিন মিয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান, সাংবাদিক মোঃ তাজু সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সাংবাদিক শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিদায়ী বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বক্তব্যে বলেন বরুড়া উপজেলায় স্বল্প সময়ের দাপ্তরিক কাজে বরুড়া উপজেলার সাংবাদিকদের মধ্যে বরুড়া প্রেসক্লাবের সদস্যরা আমাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছে, দেশের পরিবর্তনের পর বিভিন্ন উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমি দায়িত্ব থাকা কালীল সময়ে সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সহযোগিতায় কোনরকম বিশৃঙ্খলা হয়নি। আমি চেষ্টা করেছি সাংবাদিক, রাজনৈতিক, সুশীল সমাজ, ব্যবসায়ী ও শিক্ষক সমাজের সাথে ভ্রাত্তৃত্ব ঠিক রাখতে। বরুড়ার যানজট কৃষি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছি, বরুড়া বাজার ব্যবসায়িক কমিটি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতায়, সিনিয়র সচিব ডক্টর নেয়ামত উল্লাহ ভুইয়া মহোদয়ের সহযোগীতায় পৌর শহরের যানজট নিরসনে লক্ষ্যে রাস্তাঘাট সংস্কার করে প্রশস্ত করন ও ফুটপাত দখলমুক্ত করে দোকানপাট সরিয়ে রাস্তা প্রশস্ত করে চেষ্টা করেছি জনসাধারণের চলাচলে যানজট নিরসন করতে। বিদায় বেলা তিনি সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর