• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাকসামে স্কুলের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

News Room / ৮১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ওমর ফারুকঃ

কুমিল্লার লাকসামে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিজরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি প্রায় ১৩ শতক জায়গা ব্যবহার করে আসছে, যা বিএস ও আরএস রেকর্ডে বিদ্যালয়ের মালিকানায় রয়েছে। কিন্তু সম্প্রতি একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল খায়ের বলেন,
“প্রায় ৭০ বছর ধরে এই জায়গাটি বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে। কিছু ভূমিদস্যু যারা ইতিমধ্যে বাজারের অনেক জায়গা দখল করেছে, এখন স্কুলের জায়গায় চোখ দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—বিদ্যালয়ের জমি যেন কোনোভাবেই দখল না হয়।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বলেন,
“এই বিদ্যালয় আমাদের গর্বের প্রতীক। আমি আমার জীবন দিয়েও বিদ্যালয়ের জায়গা রক্ষা করব। কোনো চক্রকে স্কুলের সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।”

অভিভাবক ও স্থানীয় জনসাধারণও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনোভাবেই দখলদারদের স্বার্থ হাসিলের সুযোগ দেওয়া যাবে না।

📍 উল্লেখ্য, বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর