ওমর ফারুক:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার লাকসাম উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকালে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান এবং সঞ্চালনা করেন উপজেলা কর্মকর্তা হারুন আর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা,মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, এবং এলজিইডি একাউন্টেন্ট ইসমাইল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নিয়ম মেনে চললে ও মানসম্মত হেলমেট ব্যবহার করলে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এলজিইডি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্র ছাত্রী,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন