ওমর ফারুকঃ
বিপুল উৎসাহ উদ্দিপনায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সাংগঠনিক টিম লাকসাম উপজেলা ও মনোহরগন্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সারা দেশে বিএনপিকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সকল পর্যায়ের ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় ১৪ ই আগষ্ট বৃহস্পতিবার লাকসাম পৌরসভা অডোটরিয়ামে দুটি সাংগঠনিক ইউনিটের সম্মেলন এক যোগে শুরু হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বকতউল্ল্যাহ বুলু,সম্মেলন উদ্বোদক ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক জাকারিয়া তাহের সুমন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম,বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেল বিএনপির যুগ্ম আহব্বায়ক আমিরুজ্জামান আমির
সকাল নয়টায় শুরু হওয়া দ্বি-বার্ষিক সম্মেলন চলে সন্ধ্যা ৭ টা পযন্ত, শুরুতে সকাল ১০ টায় মনোহরগন্জ উপজেলা বিএনপির কাউন্সিলে কুরআন তেলোয়াত দিয়ে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ, দলীয় পতাকা ও দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিন ব্যাপি চলে দুটি শক্তিশালী সাংগঠনিক ইউনিটের কার্যক্রম, লাকসাম – মনোহরগন্জের উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন, দিনব্যাপি ভোটারদের উৎসাহ উদ্দিপনায় উৎসবের নগরীতে পরিনত হয় লাকসাম জুড়ে, রঙ্গ বেরঙের সাজে কাউন্সিলে উপস্থিত হন কাউন্সিলর বৃন্দ, গেইট তোরণ পেষ্টুনের নগরীতে পরিনত হয়, লাকসাম শহর। লাকসাম উপজেলায় কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন মো:আবুল কালাম, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, এবং মনোহরগন্জ উপজেলা সভাপতি ইলিয়াস পাঠওয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, কাউন্সিল অধিবেশনের পুরো সময় এই দুটি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের শ্রোগানে শ্রোগানে মূখরিত ছিলো, হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেল স্হল জনসমূদ্রে পরিনত হয়,লাকসাম পৌরসভা বিএনপির কাউন্সিল একই সাথে হওয়ার কথা থাকলেও সময়সল্পতার কারনে ২২ আগষ্ট পৌরসভা কাউন্সিলে নতুন তারিখ ঘোষণা করেন কেন্রীয় ও জেলা নেতৃবৃন্দ