বিল্লাল হোসেন, বরুড়াঃ
৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ায় এক বছর উপলক্ষে বরুড়ায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।
বেলা সাড়ে ১১ টায় বরুড়া উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মসংস্থান বিষযক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এর নেতৃত্বে বরুড়া পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে মিলিত হয়। আলোচনা সভায় জাকারিয়া তাহের সুমন বলেন, শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। তিনি ভোটের অধিকার হরন করেছেন। গত ১৫ -১৬ বছরে গুম, খুন হয়েছে। জেল জুলুম হয়েছে। এখন সেই অবস্থা মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কষ্টের বিনিময়ে আমাদের ছাত্ররা, তরুণেরা শ্রমিকেরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। তারা শহীদ হয়েছে। আহত হয়েছে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। তখন বরুড়াকে স্বপ্নের মডেল থানা বানাব।
তিনি বলেন, গত জুলাই আগস্টে ১৫০০-১৬০০ লোক মারা গেছেন।তাঁদের ত্যাগে আমাদের ওই হাসিনামুক্ত বাংলাদেশ।
তিনি আরও বলেন, আমরা একটা সুন্দর দেশ, সমাজ দেখতে চাই। চাঁদাবাজি দেখতে চাই না। সবাই মিলে ভাই ভাই হয়ে থাকতে চাই।
এর আগে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কায়সার আলম সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির পাটোয়ারী, শাহ আলম, মোয়াজ্জেম হোসেন কল্লোল, নুরুল ইসলাম নূরু, আবদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক মেয়র জসিমউদদীন পাটোয়ারী, সদস্য সচিব মমিনুল হক লিটন, পৌরসভার যুবদলের আহবায়ক আক্তার হায়দার সদস্য সচিব মনির পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন সদস্য সচিব মোস্তফা জামান হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবদুল জলিল সদস্য সচিব ওমর ফারুক রিপন, জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা অধ্যক্ষ ইউনুস ওয়াজেদী, সদস্য সচিব মাওলানা শামসুল হক, পৌর ওলামা দলের আহবায়ক মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম সদস্য সচিব হাফেজ রবিউল, মহিলা দলের আহবায়ক শাহিনা মমতাজ, ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাকিন পাটোয়ারী, সদস্য সচিব লিটন পন্ডিত। শ্রমিক দলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর ছাত্র দলের আহবায়ক পাভেল সদস্য সচিব নজরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।