• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাংবাদিক

Riaz Uddin Rana / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন চৌধুরী নিলয়(৩৮) নিহত হয়েছেন। বুধবার রাত আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলয় উপজেলার গুনবতী ইউনিয়নের দশবাহা(সাবেক পরিকোট) গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে ও এশিয়ান টিভির প্রতিনিধি। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদ উল্যাহ।
স্হানীয় সুত্রে জানা গেছে, সাংবাদিক নিলয় বুধবার রাত পৌনে আটটায় মোটরসাইকেল নিয়ে জগন্নাথদীঘি এলাকা থেকে গুণবতীতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফকিরবাজার এলাকায় দ্রুতগামীর একটি বাসে ধাক্কায় নিলয় ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মোটরসাইকেলটি বাসের সাথে আটকে অনেক দূরে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো: মহসিন পরীক্ষা-নিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো: মহসিন বলেন, দুর্ঘটনায় ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণের কারণে নিলয় নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর