• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ গেল ২ জনের

Riaz Uddin Rana / ৭১ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪
ছবি- সংগৃহিত

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) ভোরে ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) ও ক্যাম্প-৮ ইস্টের ৪১ নম্বর ব্লকের মো. আলমের (বাঙ্গালী) ছেলে সিফাত (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১ ব্লকে এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪১ নম্বর ব্লকে চলমান ভারীবৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধসে মো. আনোয়ার হোসেন নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে এবং মামার শেডে বেড়াতে এসে সিফাত নামের এক শিশু মাটি চাপা পড়ে নিহত হয়। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসমত বলেন, ‘ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে। নিরূপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।’ উল্লেখ্য, এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর