• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

শিক্ষাপ্রতিষ্ঠানে কমানো হলো গ্রীষ্মের ছুটি

Riaz Uddin Rana / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৬ জুন (বুধবার) থেকে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিলো ২ জুলাই পর্যন্ত। এবার গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেয়া হয়েছিলো।

ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর