• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২ শনাক্ত ৬৯২

Dev Farhad / ৫৮৫ Time View
Update : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৬৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮১ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪ টি, জিন-এক্সপার্ট ২৭ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪০ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০৮ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯ টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার পাঁচ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৯৯৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৬৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর