• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খালি পেটে চা পান করলে যা হয়

Riaz Uddin Rana / ৫৩ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪
ছবি-সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় এক পানীয় হলো চা। কমবেশি আমরা সবাই চা খেতে পছন্দ করি। সকাল-দুপুর কিংবা বিকেল ও সন্ধ্যায়। কাজের ফাঁকে, আড্ডায়, অবসরে চা ছাড়া যেন চলেই না। কেউ হয়তো বেশি চা পান করনে, আবার কেউ পরিমিত। তবে সকালে ঘুম থেকে উঠে অনেকেই চায়ের কাপে চুমুক দেন।

তবে কখনো কি ভেবে দেখেছেন, আপনার প্রতিদিনকার এই অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে!

যদিও চা স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তবে খালি পেটে চা পান করা উচিত নয়। খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা বদহজম হতে পারে।

চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে, যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার সকালে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হয়।

অনেকে আবার সকালে দুধ চা পান করেন। এতে পেট আরও ফুলে ওঠে দিয়ে ও অ্যাসিডিটিতে ভুগতে হয় দিনভর। দীর্ঘদিনের এই অভ্যাস থেকে হতে পারে আলসারও।

বিশেষজ্ঞদের মতে, চা পান করার সবচেয়ে ভালো সময় হলো খাওয়ার ১-২ ঘণ্টা পরে। সকালেও এটি পান করতে পারেন, তবে খালি পেটে নয়।

আর দুধ চা এড়িয়ে যান। কারণ এর থেকে কোনো পুষ্টিগুণ শরীর পায় না। তার চেয়ে ভেষজ বিভিন্ন চা যেমন- গ্রিন টি, তুলসি টি, লেমনগ্রাস টি ইত্যাদি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর