• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কবুতরের মাংস রাঁধবেন যেভাবে

Riaz Uddin Rana / ৫৩ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

অনলাইন ডেস্কঃ

যে কোনো পাখির মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। কবুতরের মাংস খেতে সুস্বাদু হলেও, এটি যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে খেতেও তেমন ভালো লাগে না। তাই হোটেল বা রেস্টুরেন্টের মতো যদি কবুতর ভুনা রাঁধতে চান, তাহলে অনুসরণ করতে পারেন রেসিপি-

১. কবুতর ৪টি
২. পেঁয়াজ কুচি আধা কাপ
৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৪. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৫. হলুদ গুঁড়া ১ চা চামচ
৬. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৭. ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
৮. ধনে গুঁড়া ১ চা চামচ
৯. তেজপাতা ১টি
১০. এলাচ ২টি
১১. দারুচিনি ১টি ও
১২. লবণ স্বাদমতো।

পদ্ধতিঃ

প্যানে তেল গরম করে এলাচ, তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু ভেজে নিন। এবার এতে পেঁয়াজ কুচি দিন।

পেঁয়াজ নরম হলে এতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে দিন। এবার অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

কষানো হলে এতে কবুতরের মাংস দিয়ে নাড়াচাড়া করে মাংস কষিয়ে নিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করুন।

এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন খুব সুস্বাদু কবুতরের মাংস ভুনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর