• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে আ’লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Dev Farhad / ৩৬৪০ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে আ’লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপির প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে নির্বাচনী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের তমালতলা মোড় থেকে জামালপুর পৌরসভার সর্বস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের তমালতলা মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করীম মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন ও ছাত্রলীগ নেতা নূর হোসেন আবাহনী প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত বুধবার দুপুরে শাহবাজপুর দক্ষিণ কৈডোলায় পারিবারিক দ্বন্ধের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষকে নির্বাচনী সংঘর্ষ উল্লেখ করে বৃহস্পতিবার সকালে সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে জাকির হোসেন নামে এক ব্যক্তি। সাজানো ওই মামলায় জামালপুর-৫ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপির প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের আসামী করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন উপস্থিত স্থানীয় নেতা-কর্মী-সমর্থক এবং জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর