• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোলাপের প্রতি পক্ষপাতের অভিযোগের পর ওসি প্রত্যাহার.

Dev Farhad / ৩৬৯৪ Time View
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

গোলাপের প্রতি পক্ষপাতের অভিযোগের পর ওসি প্রত্যাহার

পুলিশ সুপার বলেন, “রোববার কালকিনি থানার ওসিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।”

 

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি পক্ষপাতের অভিযোগ আসার পর কালকিনি থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “রোববার কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।

“কমিশনের আদেশে আব্দুল্লাহ আল মামুন নামের একজন পরিদর্শককে কালকিনি থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন ওসি সোমবার থেকে দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ সুপার।

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবাহান মিয়া গোলাপ। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তাহমিনা বেগম।

 

তাহমিনা বেগমের করা অভিযোগ থেকে জানা গেছে, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা-সমাবেশে পক্ষপাতিত্বমূলক আচরণ করেন এবং প্রচারের সময়ে পুলিশ প্রটোকল দিয়ে থাকেন।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, “শুক্রবার রাতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে আমার কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর এলাকায় নির্বাচনি পরিবেশ চরমভাবে অবনতি হয়েছে। থানা-পুলিশ নৌকার পক্ষে সব সময় পক্ষপাতিত্ব করছেন।

“আমরা মাদারীপুর সদরের ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করব। তিনিও আমার সদরের পাঁচটি ইউনিয়নে অপর একজন সংসদ সদস্যের দ্বারা প্রভাবিত হয়ে আমার নির্বাচনি পরিবেশ নষ্ট করছেন”, যোগ করেন তাহমিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর