• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক মানসিক ভারসাম্যহীন নিহত 

Dev Farhad / ২৭৯ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক মানসিক ভারসাম্যহীন নিহত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের ইসলামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে আরেক মানসিক ভারসাম্যহীন নিহত হয়েছে।
সোমবার (১১ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ওই এলাকার চাঁন ফারাজীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত জালাল শেখের ছেলে মোস্তফা শেখকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। সোমবার দুপুরের দিকে মোস্তফা শেখের বাড়ির আঙ্গিনায় আসে ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা শেখের হাতে থাকা পাট কাটার বগি-দা দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।
এবিষয়ে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মানসিক ভারসাম্যহীন মোস্তফা শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
১১,১২,২০২৩
০১৭৪২-৫৬৭৭২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর