• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে মুক্ত সংলাপ

Dev Farhad / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে মুক্ত সংলাপ
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারি, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মুক্ত সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় মুক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, মেডিকেল অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সদস্য আনজু, পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ডা. সাঈদা আক্তার, উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার লিটন চন্দ্র সরকার প্রমুখ।
উল্লেখ্য, হিজড়াদের চলমান আয়ের উৎস এবং কর্মসংস্থানের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। এ প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে চাহিদা নিরুপণ নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টির কাজ শুরু হয়েছে। তাদের মাঝে ইতিমধ্যে ট্রেডভিত্তিক ২৫ হাজার টাকা করে ১২৯ জনকে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়েছে। তারা সফলতার সাথে ব্যবসায়ীক লাভ থেকে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারিভাবে আবাসন সুবিধা, পরিবারে তাদেরকে সংযুক্তি করা, সরকারি ভাতা নিশ্চিত করা, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করাসহ উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সম্মান ও মানবাধিকার সুরক্ষার কাজ চলছে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়। জামালপুরে প্রাথমিক পর্যায়ে ২৫০ জন হিজড়া সদস্যদের নিয়ে উন্নয়ন সংঘ কাজ করছে।
মুক্ত সংলাপ অনুষ্ঠানে সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর