• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

জামালপুরে এক্সক্লুসিভ আকিজ শো-রুমের উদ্বোধন 

Dev Farhad / ২৮৬৫ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে এক্সক্লুসিভ আকিজ শো-রুমের উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে নতুন আঙ্গিকে নতুন সাজে এক্সক্লুসিভ আকিজ শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭সেপ্টেম্বর) দুপুরে শহরের মেসার্স রাজীব কর্পোরেশন বারাকা টাওয়ার ঢাকাইপট্রি এ শো-রুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শো-রুমের উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বাবু।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সোহরাব হোসেন বাবুল,
আকিজ সিরামিকের জেনারেল ম্যানেজার আশরাফুল হক, হেড অব সেল্স রোসা বিশ্বজিৎ পাল, হেড অব দা সেল্স বাথ ওয়ার পলাশ টিটু, ময়মনসিংহের এরিয়া ম্যানেজার রানা পারভেজ, আকিজ শো-রুমের স্বত্বাধিকারী ও মরহুম সৈয়দ মোসাদ্দেক হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার জেসমিন ও সৈয়দা কানিজ ফাতিমা, জামালপুরের ম্যানেজার হাফিজুর রহমান, আলী আল সাফী রিমু, সৈয়দ এমরান হোসেন, দেওয়ান আবুল বাশার, মহায়মেন বিল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকিজ সিরামিকের জেনারেল ম্যানেজার আশরাফুল হক বলেন, সারা বাংলাদেশে প্রায় ১০০টি শো-রুমের উদ্বোধন করা হয়েছে। আজ আমরা সফল ভাবে জামালপুরে আরেকটি শো-রুমের উদ্বোধন করতে পেরেছি। কাস্টমাররা যাতে সুন্দর পরিবেশে পণ্যগুলো সহজেই দেখতে পায়। সেই লক্ষ্যে শো-রুমে বেশি বেশি ডিসপ্লে পণ্য দেওয়া থাকে বলে জানান তিনি।
পরে প্রধান অতিথি আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ আকিজ শো-রুমটির ফিতা কেটে উদ্বোধন করেন। আকিজ গ্রুপের সকল পণ্য এই শো-রুমে পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ। উদ্বোধন শেষে কেক কাঁটার মধ্যে দিয়ে শো-রুমের যাত্রা শুভ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর