• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

Dev Farhad / ৫৪৩৪ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে ৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শহরের ভোকেশনাল মোড় এলাকায় অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বিজয় আহমদ (২২) ও মো. সনেট বেপারী (২৫)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মো. মুশফিকুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২জন মাদক ব্যবসায়ী কয়েক কেজি গাঁজাসহ ভোকেশনাল মোড় সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৬কেজি গাঁজাসহ মো. বিজয় আহমদ ও মো. সনেট বেপারীকে আটক করা হয়।
এ ঘটনায় এস আই মো. আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১৯(খ)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর