• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন

Dev Farhad / ৭৫৭৮ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন, মাসিক পুলিশ বুলেটিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১০সেপ্টেম্বর) বিকেল ৫টায় পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর এই ম্যুরাল উদ্বোধন ও বুলেটিনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল প্রমুখ।
জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় ‘অবিনশ্বর পিতা’ ম্যুরালের ভুয়সী প্রশংসা করে প্রধান অতিথি মির্জা আজম এমপি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিদেশে পাঠিয়েছেন। তাদেরকে বিভিন্ন দূতাবাসে পদস্থ জায়গায় চাকরি দিয়েছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছে তাদেরকে নানাভাবে পুরস্কৃত করা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন ১৫ বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তা বাস্তবায়নের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকা প্রতীক যদি জয়যুক্ত না হয় তবে দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা আর থাকবে না।
কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে সকল শহীদের স্বরণে একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ। এবং প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি সহ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন এবং তোরণ পড়িয়ে দেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর