• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

Dev Farhad / ৪৫৪৭ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮সেপ্টেম্বর) রাতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে ও সদস্য মো. শামীম আহম্মেদের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের সদস্য মো. খোরশেদ আলম, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন অর রশিদ সরকার স্বপন, জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের সদস্য একলাস উদ্দিন, মিজানুর রহমান, জহুরুল ইসলাম স্বপন, মামুন অর রশিদ, কোহিনুর ইসলাম প্রমুখ।
পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশনের সদস্য সাজেদুল করিম, জুলহাস উদ্দিন, রাজা মাহমুদ, এনামুল ইসলাম রুবেল, আবু সাঈদ লেবু, মিজানুর রহমান, মো. সোহাগ, আমিনুল ইসলাম, রহমত আলী ও মামুন।
বক্তারা বলেন, জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশন হতদরিদ্র মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে।
বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের নিয়ে মোবাইলের হোয়াইটস্ অ্যাপ গ্রুপে প্রথমে কয়েকজন মিলে সুপার টেন নাম দিয়ে কার্যক্রম শুরু করেন। আস্তে আস্তে এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তার পর সুপার টেন থেকে, জামালপুর সুপার টেন বহুমুখী ফাউন্ডেশন। আজ এ সংগঠনে সদস্য সংখ্যা ৪০জন ছাড়িয়ে গিয়েছে। মূলত এ সংগঠনের কাজকর্ম হচ্ছে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ
। পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ। মাদ্রাসার দরিদ্র ছাত্রদের সব ধরনের সহযোগিতা সহ সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে থাকেন এ সংগঠনে সদস্যরা। মানবতার কথা চিন্তা করে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা তাদের অল্প আয়ের কিছু অংশ দিয়ে তারা এসব কাজ করে থাকে বলে জানান তারা।
কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে আমন্ত্রিত অতিথি সহ সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেন। পরিচিতি সভা শেষে কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর