• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্বশুরবাড়ির পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Dev Farhad / ৫৪৪৫ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

শ্বশুরবাড়ির পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশে গাছ সঙ্গে নাঈম ফকির ওরফে শুক্কুর (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬সেপ্টেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। এই ঘটনার পর থেকেই নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।
নিহত নাঈমের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত নাঈম তিনি উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমে করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন নাঈম। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হতো না। বেশি সময় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন।
নিহত নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, গতকাল সন্ধায় তাঁর ছেলের বউ বিজুরী আক্তার তাঁর ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনার আমি বিচার চাই।
জামালপুরের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর