• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে জেএসডি ছাত্রলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৩৬১ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে জেএসডি ছাত্রলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার প্রতিনিধি সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বড় মসজিদ সংলগ্ন মওলানা ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার সভাপতি সোহেল তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সবুজ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক-উজ-জামান পীরাচা।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, জামালপুর জেলা জেএসডি’র প্রধান উপদেষ্টা লেখক, গবেষক মশিউর আলম বাবুল, জামালপুর জেলা জেএসডি  সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, আব্দুল খালেক মাস্টার, হাফিজুর রহমান মাস্টার, আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল মালেক, কবি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেহেনা হুসনা মনি, হাফিজুর রহমান এমএ, জামালপুর পৌর (জেএসডি) সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাদল, জামালপুর সদর উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ওমর হোসাইন, ছাত্রঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে, দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার সোহেল তানভীরকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং সাআদ ইবনে আজহারকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
৩৩ সদস্য বিশিষ্ট ১বছর মেয়াদি এ কমিটি গঠন করা হবে দলীয় সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর