• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

নিখোঁজের তিন দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Dev Farhad / ৩৪৩৪ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

(আপডেট নিউজ)
নিখোঁজের তিন দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিনদিন পর বিল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন। আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এর পর সে আর বাড়ি ফিরেনি। তার আত্মীয় স্বজনা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি দেখতে পায়।
পরে তারা পুলিশকে খবর দেওয়া হলে সকাল ১০ টার দিকে গলাকাটি বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর