• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

Dev Farhad / ৩৪৩৪ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর শহরের সকাল বাজার এলাকায় স্টার প্লাজার চতুর্থ তলায় স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০১সেপ্টেম্বর) বিকেলে সকাল বাজারস্থ স্টার প্লাজার চতুর্থ তলায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সোহরাব হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, মুক্তি যুদ্ধ
বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন রুকু, সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার শফিক উল্লাহ, আব্দুস সামাদ আজাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন।
জামালপুর শহরের স্টার প্লাজায়, স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বাংলা ও চাইনিজ খাবারসহ বাহারি ধরনের সব খাবার পাওয়া যাবে এ রেস্টুরেন্টে। এছাড়াও এই রেস্টুরেন্টে বিয়ে, গায়ে হলুদ, জন্মদিনসহ সব ধরনের পার্টি করার সু-ব্যবস্থা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর