• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সিলেটে সাড়ে পনেরো হাজার পিস ইয়াবাসহ ৩জন আটক 

Dev Farhad / ৩৪১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

সিলেটে সাড়ে পনেরো হাজার পিস ইয়াবাসহ ৩জন আটক
কামাল খান
সিলেট মহানগরীর পীরমহল্লা থেকে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।
বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, নগরীর আম্বরখানা এলাকায় ইয়াবার চালান হাতবদল হবে এমন গোপন সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত মোজ্জামিল আলী ছেলে ও বর্তমানে নগরীর পূর্ব পীরমহল্লা, প্রভাতী-১১৯/ সি বাসিন্দা মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর পীর মহল্লা ওই বাসায় অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঙ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর