• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় শোক দিবসে জামালপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Dev Farhad / ৪৫৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জাতীয় শোক দিবসে জামালপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক জিয়া-মোশতাক চক্রের ষড়যন্ত্রে নির্মম হত্যাকান্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর পৌর আওয়ামী লীগ।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায়
স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
এছাড়াও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, এডভোকেট আমান উল্লাহ আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলাবশ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা মৎসজীবী লীগের আহবায়ক মো. মামুনুর রশিদ সরকার স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর