• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

ছেলের হাতে বাবা খুন!

Dev Farhad / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

টেকনাফ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহঃ কক্সবাজার টেকনাফ মৌলভী পাড়া এলাকায় পারভেজ নামের এক ঘাতক ছেলে তার নিজ বাবকে কেচি দিয়ে মাথায় আঘাত করে হ্যাতা’র অভিযোগ করেছে মা।মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির আহমদ ঐ এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে। নিহত বশির আহমদের স্ত্রী জানান, ভোরে ফজরের নামাজ শেষে আমাকে বিছানা প্রস্তুত করতে বলে। একটু দেরি হওয়াতে আমার সাথে তার কথা-কাটাকাটি হয়। পরে বাবা এসে তাকে বকাবকি করিলে ছেলে পারভেজ ক্ষিপ্ত তার বাবা’কে কেচি নিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তিনি ছেলে’কে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা করবেন বলেও জানান। এ বিষয়ে টেকনাফ মডেল থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান ছেলে’র কেচির আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়ার সাথে-সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার মর্গে নিয়ে যাওয়া হবে। পরিবারের কেউ মামলা বা অভিযোগ করিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভী পাড়ার স্থানীয় কয়েকজন মুরব্বি প্রতিবেদককে বলেন, নাজিরপাড়া ও মৌলভী পাড়া এলাকার কোন হতাহতের ঘটনা হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করতে দু পক্ষ একে অপরকে মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করে। তাই সঠিক তদন্ত-পূর্বক এজাহার নেওয়া জন্য অনুরোধ জানার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর