• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

Dev Farhad / ৪৫৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা
মো. আলমগীর, জামালপুর।
পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম ঘোষণার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪আগস্ট) সকাল ১১টার দিকে
সদর উপজেলার লক্ষিরচর ইউনিয়নের রাঙ্গামিটিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন লক্ষিরচর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষিরচর ইউনিয়ন পরিষদের সদস্য হাসি বেগম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।
বক্তারা জানায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় গ্রাম উন্নয়ন কমিটি, যুবসমাজ, কিশোর-কিশোরীরা গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম গঠনে কাজ করছেন। গ্রামের রাস্তা-ঘাট পরিস্কার, আবর্জনা ব্যবস্থাপনার জন্য জনবহুল স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন করা। কোন শিশু বিদ্যালয়ের বাইরে থাকছে না, পলিথিন বর্জনের চেষ্টা করছে, বৃক্ষরোপণ অভিযান করছে, নার্সারি তৈরি করছে, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করছেন। সভায় রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে শিশুদের মাঝে মশারী বিতরণ করা হয়।
উল্লেখ্য, হংকং সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম জামালপুর পৌরসভা, লক্ষিরচর ইউনিয়ন ও শরিফপুর ইউনিয়নে ১০ বছর মেয়াদী কাজ শুরু হয়েছে। আলোচনা সভায় লক্ষিরচর ইউনিয়নের দেড়শতাধীক নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর