• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

৯লাখের বেশি ভোট গ্রহণ কর্মকর্তা জাতীয় নির্বাচনে নিয়োগ হবে : ইসি সচিব

Dev Farhad / ৯৮৭২ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

৯লাখের বেশি ভোট গ্রহণ কর্মকর্তা জাতীয় নির্বাচনে নিয়োগ হবে : ইসি সচিব : এস এম আজিজুল হাকিম (শিমুল) নির্বাচন কমিশন( ইসি) সচিব মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নয় লাখের বেশি ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ হবে। নির্বাচন ভবনে কমিশন বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের প্রশিক্ষণ সুচি অনুমোদন হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা প্যানেল প্রস্তুতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। প্রশিক্ষণ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। তফসিলের পর মোটা দাগ হবে নয় লাখের উপর। আগের চেয়ে বাড়বে ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সুযোগ সুবিধার বিষয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান ১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় রূপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। গতকাল অনুমোদিত হয়েছে। ভোটিং এরপর সংসদে যাবে। সবই আগের মতই আছে।  তিনি জানান আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ-সুবিধা পাবেন সিইসি সেই সুযোগ সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুযোগ সুবিধা পাবেন। আজকের প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান বিধিমালা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করব। তিনি জানান বৈঠকে আরেকটি বিষয় অনুমোদিত হয়েছে। মাঠ পর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন। বিএনপির নিবন্ধন বাতিলের জন্য যুবলীগের করা আবেদনের বিষয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান নিবন্ধন বাতিল অনেকেই চাইতে পারেন। তবে যে আইন আছে তা দেখে কমিশন সিদ্ধান্ত দিবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের পর এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে জাতীয় পরিচয় পত্র এন আই ডি সেবা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন (ইসি) ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসী নাগরিকদের এন আই ডি দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য ও সৌদি আরবে এটি দেওয়ার অনুরোধ জানিয়েছে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসের দুটি দেশেই কাজ হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্দেশনা পেয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশন ২০১৯ সালে এ উদ্যোগটি হাতে নেয়। ২০২০ সালের ১২ই ফেব্রুয়ারি যুক্ত রাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ই নভেম্বর ইউএই প্রবাসীদের মধ্যে এই কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তি ও স্মার্ট জাতীয় পরিচয় পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশীদের জন্য এর সুযোগ চালু করা হয়। সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সততা পেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতা বাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করে। এক্ষেত্রে আগের আবেদন গুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করে তারা এতে সংযুক্ত আরব আমিরাতকে প্রাধান্য দেওয়া হয়। দেশটিতে দুটি দূতাবাসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের এন আই ডি সেবা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর