• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উদযাপন

Dev Farhad / ১৭২ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

বশির আলমঃ গাজীপুর মহানগরীর ৫৪ নং ওয়ার্ডে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ আগস্ট) রোববার রাতে ৫৪ নং ওয়ার্ডের খাঁ পাড়া বিপ্লব মার্কেট এ আয়োজন করা হয়।
এ সময় ৫৪ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মো সাইফুল ইসলাম বিপ্লব খানের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের নেতা মো. ইস্রাফিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য ও টঙ্গী পশ্চিম থানা সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক মো মামুনুর রশিদ (মামুন) মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ছনু খান জামে মসজিদের মোতোয়াল্লী হাজী মো. ইয়ার খান,মহানগর সেচ্ছাসেবক লীগের নেতা মো. বাবু খলিফা ,মন্জু মিয়া, সোহরাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর