• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে ২২৩ পরিবারে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর 

Dev Farhad / ২৩৭৮৯ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে ২২৩ পরিবারে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে ভূমিহীন ও গৃহহীন ২২৩ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় এসব পরিবারকে একটি আধাপাকা ঘরের সঙ্গে দেওয়া হয়েছে দুই শতাংশ করে জমিও।
জামালপুর পৌরসভায় ৬৭, সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে ৬, শ্রীপুর ইউনিয়নে ৪৪, তুলসিরচর ইউনিয়নে ৫ ও নরুন্দি ইউনিয়নে ২টি পরিবার জমিসহ এসব ঘর পেয়েছেন।
এছাড়া একই সঙ্গে সরিষাবাড়ি উপজেলায় ৫০ ও ইসলামপুর উপজেলায় ৪৯টি পরিবারকেও জমিসহ এসব ঘর হস্তান্তর করা হয়।
বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তের উদ্বোধন করেন। পরে জেলার সুবিধাভোগীদের মধ্যে জমি ও ঘরের ফোল্ডার হস্তান্তর করেন অতিথিরা।
এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর