• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

অপেক্ষায়…

Dev Farhad / ৬৭৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২০

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

অপেক্ষায়

মতিয়ারা মুক্তা,মাটির মা

সেই তো এলাম
কিন্তু তোমাকে পেলাম না!

তোমার মনে আছে নিশ্চয় ;ঈদের আগে
আমাকে নিয়ে সপিং এ যাবে বলে
কতনা আবদার ছিলো তোমার,আর আমি
এটা ওটা ব্যস্ততায় পড়ে আর আসা হলো না

অনেকটা অভিমানে ছিলাম আমি
কতদিন বলেছিলাম আসো না আমার বাড়ি!
তুমি এলেনা বলে আমিও যাইনি
বিশ্বাস করো আজ আমার কোন অভিমান নেই তোমার উপর যা আছে তা শুধু ভালোবাসা

আজ আমি আসছি কিন্তু তুমি নেই –

তোমার মনে আছে কি ;সন্ধ্যারাতে
চারতলা বাসার ছাদে তুমি আমি বসে
কত গল্পসল্প আহা! গল্পের এক পর্যায়
আমাকে জড়িয়ে বলেছিলে, আমাকে কখনো ছেড়ে যেওনা :তোমার অবুঝ ভালোবাসার ডাকে আমিও সাড়া দিয়ে বলেছিলাম
হ্যাঁ যাবো না কখনো না

কি ভাবছো;তোমার পাশে নেই বলে,
তোমাকে দেখতে যাইনি বলে তোমাকে ফেলে দিয়েছি? মোটেও না।
আমার হাত দু ‘টো সর্বক্ষণ
স্রষ্টার দরবারে তুলে রাখি তোমার জন্য

“তুমি যেমনি হও,
আমারি তো ”

এই বেদবাক্য আমি মনে রেখে আজও
তোমাকে সেই আগের মতই ভালোবাসি
এবং বাসবো

না থাকুক তোমার একটি পা,কিংবা হও তুমি
অন্ধ,নতুবা হও বোবাকালা তবুও তুমি
আমার সেই আগের মতই

ইচ্ছে হচ্ছে প্রতিটা মুহূর্ত
আমি তোমাকে ঘীরে থাকি
তোমাকে খাইয়ে,ঘুম পাড়িয়ে দেই
আমার বুকে।হ্যাঁ আমি পাবো এমন সুযোগ তার জন্য একটু ধৈর্যধারণ করতে হবে!
আমি তোমার অপেক্ষায়…

কবি- লেখকঃ মোছাঃ মুক্তা খাতুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর