• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Dev Farhad / ৬০২১ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো. আলমগীর, জামালপুর।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫জুলাই) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাঃ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (মোমেনশাহী বিভাগ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমাদ, সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা এইচ এম সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ।

বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। তারা আরও বলেন, যুবকরা হলো সমাজের উত্থান পতনের ইতিহাস। এই দেশ স্বাধীনের সময় যুবকদের ভুমিকা ছিল বেশি। তাই যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর