• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে সম্মানিত নবাগত জেলা প্রশাসক বললেন আমাকে স্যার বলার দরকার নেই-

Dev Farhad / ৭১১৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জামালপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে সম্মানিত নবাগত জেলা প্রশাসক বললেন আমাকে স্যার বলার দরকার নেই-

মোঃ বিলাত আলী
জেলা প্রতিনিধি জামালপুর।

জামালপুর জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন- আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমাকে ভাই বললেই বেশি খুশি হবো।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন- আমি জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি কাজকে ভালোবাসি। এই জেলায় কাজ করতে এসেছি। তাই আমাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদোর জন্য সবসময় খোলা। যে কোন সময় যে কোন বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোন কিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করার জন্য আহ্বান জানান। তিনি সকল সাংবাদিকদের নির্ভরযোগ্য নিউজ ছাপানোর জন্য সকলের কাছে অনুরোধ করেন।

নবাগত সম্মানিত জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে এই সময় সক্রিয়ভাবে উপস্থিত জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম, মডেল প্রেস ক্লাবের সভাপতি, মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, মাসুদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর