• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বরুড়ায় মাহমুদা রহমান কল্যান ট্রাষ্টের উদ্যোগে থানায় পিকাপ ভ্যান প্রদান

Dev Farhad / ৪৩৯ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

নিজস্ব প্রতিনিধিঃ

বরুড়ায় মাহমুদা কল্যান ট্রাষ্টের উদ্যোগে ও স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমানের অর্থায়নে বরুড়া থানা পুলিশের ব্যবহারের জন্য পিকাপ ভ্যান প্রদান করা হয়। সোমবার ২৪ জুলাই বিকাল ৫টায় বরুড়া থানা কমপ্লেক্সে অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ শাহ নুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের সিনিয়র মার্চেনটাইজার কামরুজ্জামান রিমন, সমাজ সেবক মোঃ দুলাল মিয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক রোটাঃ ওমর ফারুক, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান এর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর পুর্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পিকাপ ভ্যানটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর