জামালপুর থেকে মেলান্দহ ___মোঃ খোরশেদ আলম চিশতী। ______বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ পৌর শাখার যৌথ বর্ধিত সভা ২২ জুলাই সকাল দশ ঘটিকার সময় মির্জা আজম অডিটোরিয়াম সম্মুখে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব আসাদুল্লাহ ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সুযোগ্য সহ-সভাপতি ও মেলান্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান

ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী জিন্না,দক্ষ সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ, সহ-সহ সভাপতি আবু তাহের ঠিকাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম। এছাড়াও যৌথ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা,উপজেলা কৃষক লীগ সভাপতি দিদারুল আলম শাকিল, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিএসসি,উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক রঞ্জু মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোহর আলী, সাধারণ সম্পাদক মাসুক, উপজেলা তাঁতী লীগ সভাপতি ইউসুফ আলী ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ পৌর আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যৌথ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যৌথ বর্ধিত সভায় উপস্থিত ছিল www.71times.com