• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে কভার্ডভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত-১ 

Dev Farhad / ৩৯৩৭ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

জামালপুরে কভার্ডভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত-১
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে একটি কভার্ডভ্যানের
সাথে অটোরিকশার সংঘর্ষে শামীম মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হয়।
শুক্রবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জ শহর থেকে একটি কভার্ডভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই শামীম মিয়া (১৬) নামে এক কিশোর মারা যায়। শামীম মিয়া পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে। এসময় আহত হয় একই এলাকার সাফিজল হকের ছেলে রাকিবুল হাসান (২৩) নামে এক যুবক।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহত যুবককে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর