• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

Dev Farhad / ৫৫৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

জামালপুরে নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে পৌর শহরের পাট হাটি মোড় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)’র
সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায়
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক শেখ মামুনুর রশিদ, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজের নির্বাহী সদস্য আবু সালেহ মুছা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবু ছাইদ, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাংবাদিক শাহীন আল আমিন, প্রয়াত সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, নাদিমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। এই হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিক নেতা মনজরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক নাদিম ছিলেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি। সত্য বলতে গিয়ে তিনি নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। নাদিমের পরিবারের কিছু হলে আওয়ামী লীগ ও পুলিশকে এর দায় নিতে হবে। নাদিম হত্যার পেছনে যাদের মদদ রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
এর আগে বেলা ১১ টার দিকে সাংবাদিক নাদিমের গ্রামের বাড়িতে গিয়ে তার কবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন। পরে নাদিমের পরিবারের সাথে সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে সাড়ে ১০ টার দিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিজ বাসায় ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। এঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর