• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে-১৩৮ জন

Dev Farhad / ৪১৬৫ Time View
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে-১৩৮ জনে

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫ জন। রোববার পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ জন। এ নিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন আক্রান্ত হওয়ায় সিলেটে চলতি মওসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ডেঙ্গুগুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সিলেটে চলতি মওসুমে ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত ছাড়িয়েছে ১৩৮ জনে। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন চলতি জুলাই মাসে। চলতি মওসুমে জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও শুধু জুলাই মাসের ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত  রোগীদের মধ্যে অধিকাংশেরই ট্রাভেল হিস্ট্রি না থাকায় ডেঙ্গু কমিউনিটি ট্রান্সমিশন ঘটছে বলে আশঙ্কা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। শনিবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, আক্রান্তদের ৩ জন সিলেট জেলার, ২ জন সুনামগঞ্জ জেলার ও ৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। সিলেটের ৩ জনের মধ্যে ২ জন গোয়াইঘাট উপজেলার ও ১ জন নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। সুনামগঞ্জের ২ জনের মধ্যে ১ জন দিরাই উপজেলার ও ১ জন ছাতক উপজেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ৩ জনের মধ্যে লাখাই ২ জন লাখাই ও ১ জন মাধবপুর উপজেলার বাসিন্দা।
জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। কিন্তু জুলাই মাসের শুরু থেকে খারাপ হতে থাকে সিলেটের ডেঙ্গুর পরিস্থিতি। জুলাইয়ের ১৫ দিনে আক্রান্ত ৭৫ জনের মধ্যে ২ জুলাই ৩ জন, ৩ জুলাই ৮ জন, ৪ জুলাই ১ জন, ৫ জুলাই ৩ জন, ৬ জুলাই ১ জন, ৭ জুলাই ৪ জন, ৮ জুলাই ২ জন, ৯ জুলাই ১০ জন, ১০ জুলাই ১ জন ও ১১ জুলাই ৫ জন, ১২ জুলাই ৮ জন, ১৩ জুলাই ১২ জন, ১৪ জুলাই ৯ জন ও সর্বশেষ ১৫ জুলাই আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ইতোমধ্যে ১০৯ জন  ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ীতে চলে গেলেও হাসপাতালে এবং বাসা-বাড়ীতে চিকিৎসাধীন আছেন আরো ২৯ জন  ডেঙ্গুরোগী।
——————————————-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর