• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার ১৭আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত

Dev Farhad / ৬০৬৪ Time View
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যা মামলার ১৭আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের সামনে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে ১৭ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন প্রমুখ।
দুপুর দেড় টার দিকে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে সকল সাংবাদিককে অনশন ভাঙতে অনুরোধ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
পরে দুপুর ২টায় মেয়র নজরুল ইসলাম সওদাগর ফলের জুস ও পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে উপজেলা প্রেসক্লাবের সদস্য ও বাংলানিউজ টোয়েন্টিফর ডটকম এর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসভবনে ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর