• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে পানিতে ডুবে এক শিশু নিহত 

Dev Farhad / ৫৭৯০ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

জামালপুরে পানিতে ডুবে এক শিশু নিহত
মো. আলমগীর, জামালপুর।
বিলে মাছ ধরতে যান বাবা। সঙ্গে নেন তিন বছরের মেয়ে নুসরাতকে। মাছ ধরার এক ফাঁকে মেয়েটি পানিতে নেমে ডুবে যায়। মাছ ধরায় মগ্ন বাবা টের পেয়ে তাকে উদ্ধার করতে করতেই প্রাণ হারায় মেয়েটি।
জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া বিলে শনিবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাধুরপাড়া গ্রামের লিটন মিয়া সকালে তিন বছরের মেয়ে নুসরাত আক্তারকে নিয়ে স্থানীয় বিলে মাছ ধরতে যান। মাছ ধরায় মগ্ন বাবার অগোচরে বিলের পানিতে নেমে ডুবে যায় নুসরাত। টের পেয়ে তাকে পানি থেকে মৃত উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর