• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

Dev Farhad / ৭৮৯০ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১১জুলাই) দুপুরে জামালপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৬ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তানভীর আহম্মেদ জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন- মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির, মৃত জসি শেখের ছেলে জাকিরুল, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আন্দোলন সরকার ও মোল্লাপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল।
সাংবাদিক নাদিম হত্যা মামলায় মঙ্গলবার জামিন নামঞ্জুর হওয়া ৬ আসামিসহ এ পর্যন্ত ১৬ আসামি জেলহাজতে রয়েছেন। এর আগেও আসামিরা জামিনের আবেদন করেছিলেন।
সাংবাদিক নাদিমের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, জেলহাজতে থাকা প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান বাবুসহ ৬ আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।
এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর