• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বিএনপি একটি জঙ্গি সংগঠন : যুবলীগের সম্পাদক নিখিল

Dev Farhad / ৭৮৮৯ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

বিএনপি একটি জঙ্গি সংগঠন : যুবলীগের সম্পাদক নিখিল
মো. আলমগীর, জামালপুর।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি একটি জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, পেট্রোল বোমা হামলাকারী ও একুশে আগস্টে গ্রেনেড হামলাকারী সংগঠন।
শনিবার (৮জুলাই) দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি নামের এই সন্ত্রাসী সংগঠনকে নিয়ে এতো প্রেম দেখানোর কিছু নেই। কারণ বাংলার মানুষ আজ জাগ্রত। সোস্যাল মিডিয়ায় কিছু মিথ্যাচার করেই যদি মনে করেন রাষ্ট্রীয় ক্ষমতায় এসে গেছি, এটা তাদের ভুল ধারণা। শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষু তোয়াক্কা করেনা। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচনের সার্বিক সহযোগিতার জন্য তৃণমূল পর্যন্ত যুবলীগ প্রস্তুত রয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু।
এতে প্রধানর বক্তার বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন।
ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান হিরুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেক প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর