• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Dev Farhad / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

জামালপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মেলান্দহে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরুজ্জামান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।
সোমবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাংগালিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান ওই এলাকার জিয়াউল হকের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, অভিযোগকারী বিবাহিত ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয় মনিরুজ্জামান। সে খারাপ প্রকৃতির হওয়ায় ভুক্তভোগী মেয়েটিকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার।
এতে ক্ষিপ্ত হয়ে নানান সময় মেয়েটিকে ক্ষতিসাধন করার জন্য উৎপেতে থাকতো ওই যুবক। সর্বশেষ গত বৃহস্পতিবার (১জুন) দিবাগত রাত সাড়ে ১০টা দিকে ভুক্তভোগী মেয়েটি বসতবাড়ির টিউবওয়েল পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় পূর্বে থেকে উৎপেতে থাকা মনিরুজ্জামান মেয়েটিকে মুখ চেপে ধরে পাশের লিচুগাছের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক ধস্তাধস্তি করে ধর্ষণ করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী মেয়েটি চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে গত ১৮জুন থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর সোমবার অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে মনিরুজ্জামানকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর