• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ সভায় জড়িতদের ফাঁসির দাবি

Dev Farhad / ৬৭৯৯ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ সভায় জড়িতদের ফাঁসির দাবি
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সংগঠনের লাগাতার কর্মসূচি থেকে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত ব্যক্তিরা ছাড়াও নেপথ্যে কলকাঠি নাড়া
গডফাদারদেরও গ্রেফতারের দাবি জানানো হয়।
শুক্রবার (১৬ জুন) দুপুর ১২টায় জামালপুর শহরের শহীদ হারুন সড়কে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বকশিগঞ্জ, জামালপুর ও ইসলামপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকেও এ দাবি জানান সাংবাদিকরা।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানির সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, আমাদের নতুন সময়ের সাংবাদিক খাদেমুল বাবুল, দেশটিভির সাংবাদিক সাইদ পারভেজ তুহিন, বণিকবার্তার সাংবাদিক আরিফ আকন্দ, দেশরূপান্তরের সাংবাদিক ময়না আকন্দ প্রমুখ।
প্রতিবাদ সভা থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করেন নেতৃবৃন্দ। এরমধ্যে তিনদিন কালোব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিও রয়েছে।
সভায় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড এ দেশে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। জামালপুরে এই প্রথম কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন। এ হত্যাকাণ্ডে নেপথ্য মদদদাতা ও সক্রিয় অংশ নেওয়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান নেতারা।
নেতারা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি টিভি অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছেন হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি। তাঁর এ বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর