• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

Dev Farhad / ৭৯৫৩ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
জমালপুর প্রতিনিধি।
জামালপুরের বকশিগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৮)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদ্যালয় বন্ধ কিনা জানতে গিয়ে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীর পরিবার।
সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে।
স্থানীয় ও নির্যাতিতা ওই শিক্ষার্থীর পরিবার জানান, সোমবার সকালে টেংরামারী গ্রামের এক কাঠ মিস্ত্রির কন্যা বিদ্যালয় বন্ধ কিনা তা জানতে তার প্রতিষ্ঠান যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন সরকারিভাবে সকল বিদ্যালয় ৪ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর বিদ্যালয় থেকে বাড়ির দিকে ফেরার পথে ওই শিক্ষার্থীর দুসম্পর্কের নানা (মায়ের ফুফা) স্থানীয় যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া (৫০) তাকে ২০টাকা দিয়ে প্রলোভন দেখান। এক পর্যায়ে একটি সুপারির বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন মোতালেব মিয়া। দুইদিন পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওই শিক্ষার্থীর মা বলেন, বুধবার (৭জুন) সকাল ৬ টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির কাছে এঘটনার বিচার চাইতে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে তাকে জানানো হয়। এঘটনায় ধর্ষকের বিচারের দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বকশিগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাটি প্রাথমিকভাবে জানতে পেয়েছি। এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর